শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

নিউইয়র্কে বন্দুকধারীর গুলি, সিলেটীসহ নিহত ৫

  • প্রকাশের সময় : ২৯/০৭/২০২৫ ০৯:৪৯:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
51

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশী অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তা  সিলেটের মৌলভীবাজার এলকার নাগরিক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হয়েছে আততায়ী নিজেও।


গতকাল সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে এ ঘটনা ঘটে। পুলিশের বিবরণ অনুযায়ী, পার্ক করা একটি বিএমডব্লিউ গাড়ি থেকে এম৪ রাইফেল নিয়ে বের হয় শেন তামুরা নামে ওই হামলাকারী। পরে, একটি অফিস ভবনের দিকে যাওয়ার প্রবেশমুখে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ওই বাংলাদেশি তরুণকে হত্যা করে সে।


ওই তরুণের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে, তিনি তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য, ভবনটিতে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেলের অফিস।


প্রবেশপথে পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর হামলাকারী এক নারীকে গুলি করেন। এরপর ভবনের লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পাঁচজনকে হত্যা করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলেও জানানো হয়েছে। পুলিশ বলছে, শেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে, এ হত্যাকাণ্ডের পেছনে তার মোটিফ কী ছিল এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।


পরে তার গাড়ি থেকে রাইফেল কেস, রিভলভার, গুলি ভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। হত্যার পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি