শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৫ ০১:১৮:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
64

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট  মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর(২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত অনুমাম সাড়ে ১১ ঘটিকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি