শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সিলেটে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার চোরাচালান পন্য আটক

  • প্রকাশের সময় : ১৮/০৭/২০২৫ ০৮:৪৮:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
39

 সিলেটে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় চোরাচালানের মালামাল আটক করা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন(৪৮ বিজিবি)'র আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্ট এলাকায় সমুহ থেকে এসব মালামাল আটকে সক্ষম হয় বিজিবি।


১৮ জুলাই ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও  সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পার্শ্বে একটি পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড আটক করে। গত রাতে পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক *সিজার মূল্য ০৬ কোটি* টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে  বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি