শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট মোবাইল পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০৭:৫০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মোবাইল পাঠাগার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট মোবাইল পাঠাগার।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আসাদ উদ্দিন আহমেদ, সিলেট মোবাইল পাঠাগারের পৃষ্ঠপোষক সদস্য কবি তাবেদার রসুল বকুল, কার্যকরী পরিষদের সদস্য গল্পকার সেলিম আউয়াল, সিলেট মহানগর যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শামীম, সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ইসমত হানিফা চৌধুরী, আবদুল কাদির জীবন, সাকিল খান, জুনায়েদ আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স