মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এতে সমিতির সভাপতি মো. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় নেতৃত্ব প্রদান করেন।
এসময় সমিতির কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ সহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



