বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আছিরগঞ্জ গণপাঠাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, সংবর্ধনা

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ১২:৩৫:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

গোলাপগঞ্জের আছিরগঞ্জ গণপাঠাগারে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও দুই প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার ( ২১ ফেব্রুয়ারি ) রাত ৮টার দিকে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আছিরগঞ্জ গণপাঠাগারের সহ সভাপতি ও দিশারী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাঠাগারের সহ সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজারের দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কবি আবু সালেহ মোহাম্মদ ইউসুূফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক এবং আছিরগঞ্জ গণপাঠাগারের সভাপতি আতাউর রহমান আফতাব।

তিনি তার বক্তব্যে মহান একুশের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সংবর্ধিত দুই প্রবাসী আছিরগঞ্জ গণপাঠাগারের স্থায়ী সদস্য এবং যুক্তরাজ্য প্রবাসী কবি হাবিবুর রহমান সেবুল ও ফ্রান্স প্রবাসী জামিল আহমদকে পাঠাগারের স্থায়ী সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদের সহযোগীতা কামনা করেন।

জবাবে সেবুল ও জামিল সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে হাবিবুর রহমান সেবুল পাঠাগারের জন্য তার লেখা ‘জীবন মানেই যুদ্ধ’ বইটির ১০টি কপি সদস্যদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য ও দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ, সাংবাদিক কামরান আহমদ, সদস্য ও ব্যবসায়ী লুৎফুর রহমান, ব্যবসায়ী নিয়াজ মাহবুব, গ্রন্থগারিক আসিফসহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স