মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৮:৩৪:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ সহ অন্যান্য সংগঠন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক মো. আব্দুল হাসিব, উপ-মহাব্যবস্থাপক প্রশাসন খালেদ আহমদ, উপ-মহাব্যবস্থাপক নিত্যরঞ্জন দত্ত পুরকায়স্থ, উপ-মহাব্যবস্থাপক সৈয়দ শোয়েবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিস, উপ-মহাব্যবস্থাপক জাবেদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সতীশ চন্দ্র দাস।

সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য, মো. আসাদুল হাকিম, রঞ্জিত চন্দ্র মালাকার, প্রচার সম্পাদক মো. মোফাখখারুল ইসলাম, সিবিএ’র সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স