শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা পরিবারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৮:১৭:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা পরিবার সিলেট বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সুবিদবাজারে প্রাইমারি ট্রিচার ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. মোসলেম উদ্দিন। এসময় তিনি, শিক্ষার্থীদের বাংলা ভাষার উপর গুরুত্ব দিয়ে লেখাপড়ার আহবান জানান।

পিটিআই’র সুপারেনটেন্ডেন্ট দীপংকর মোহান্তের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, সহকারি শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

এর আগে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মো. মোসলেম উদ্দিন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স