মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সুপারিশ

দক্ষিণ সুরমা এলাকার যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নিন

  • প্রকাশের সময় : ১৭/১১/২০২৬ ২২:৫৩:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
2

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট নগরির দক্ষিণাংশে এবং দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অব্যাহত দুর্বিসহ যানজটের দুর্ভোগ লাঘবে প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করেছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’।


সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র বর্ধিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।


গৃহিত প্রস্তাবে বলা হয়, বেপরোয়া পরিবহন শ্রমিকদের আইন না মানার প্রবণতার ফলে দক্ষিণ সুরমায় সৃষ্ট যানজটে এলাকাবাসী অতীষ্ঠ। অপরিসর স্টেশন রোডের ফুটপাত দখলে থাকায় এবং সড়ক নিয়ন্ত্রণ কমিটি (আরটিএ)-এর সিদ্ধান্ত অমান্য করে দানব আকৃতির যানবাহন এ সড়ক দিয়ে চলাচলের কারণে নগরির প্রবেশমুখে দুর্বিসহ যানজটের সৃষ্টি হয়। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসমুহের তথাকথিত কর্তা ব্যক্তিদের এ বিষয়ে দৃষ্টিহীন বলে প্রতীয়মান হচ্ছে। যা সাধারণ জনগণের কাছে কোনভাবেই কাম্য নয়। সভায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।


সভার অপর এক প্রস্তাবে চলমান রমরমা মাদক ব্যবসা, অবাধ তীর জুয়া, চুরি-ছিনতাই, পুলিশ অ্যাসল্ট ইত্যাদি নানা অপকর্মের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 


সভায় গৃহিত আরো এক প্রস্তাবে দুষণ ও দখলে বিলুপ্ত প্রায় সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড দিয়ে প্রবাহিত নদ-নদী-খাল-নালা-বিল উদ্ধার করে চলতি শীত মৌসুমের মধ্যে পানি নিস্কাশন ব্যবস্থার আধুনিকায়নের সুপারিশ জানানো হয়।


সাংগঠনিক প্রস্তাবে সংগঠনের কার্যক্রম আরো গতিশীলকরণ এবং ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব হুমায়ুন আহমেদ ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, জালালপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিনের আশু সুস্থতা কামনা করা হয়।


সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর-এর পরিচালনায় এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন হাজী ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, নুরুল ইসলাম সুমন, শেখ মোঃ লায়েক মিয়া, দিলোয়ার হোসেন রানা, সেলিম আহমদ শেমিম, মোঃ খলিল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স