শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ সিলেট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশের সময় : ১৩/১১/২০২৬ ২৩:৩৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ সিলেট’র পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এডভোকেট মো. আব্দুল কুদ্দুছকে সভাপতি ও এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলকে সাধারণ সম্পাদক করে আগামী দ্ইু বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।


নতুন এ কমিটি গঠনের লক্ষে গত ৫ নভেম্বর সন্ধ্যায় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিলেটের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ।


অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছকে সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলকে সাধারণ সম্পাদক করে ১০সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।


এরই আলোকে সম্প্রতি ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।


এডভোকেট মো. আব্দুল কুদ্দুছকে সভাপতি ও এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলকে সাধারণ সম্পাদক করে গঠিত কার্যকরি কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এডভোকেট মো. বদরুল হোসেন, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের ও এডভোকেট মোহাম্মদ জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত জুবের ও এডভোকেট ইকবাল আহমদ। সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিদার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট বদরুল আলম শিপন, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট রন চন্দ্র দেব, অর্থ সম্পাদক এডভোকেট নির্মলেন্দু দে চৌধুরী পান্না, সহ অর্থ সম্পাদক এডভোকেট কবির আহমদ, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিদুর রহমান চৌধুরী, সহ-ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক এডভোকেট এম. খায়রুল আলম চৌধুরী, ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট মো. রহমত আলী, সহ ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট অসীম কুমার দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট সামছি খানম চৌধুরী, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট তাহরিমা রেজা চৌধুরী রিমা। কার্যকরি কমিটির নির্বাহী সদস্যরা হলেন, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, এডভোকেট মোহিত লাল ধর, এডভোকেট মো. গিয়াস উদ্দিন, এডভোকেট সৈয়দ মনির আহমদ, এডভোকেট শাহ আব্দুল আজিজ, এডভোকেট আব্দুল মতিন ও এডভোকেট ফখরুল হোসেন চৌধুরী।


৬ সদস্য বিশিষ্ট গঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, এডভোকেট নূর উদ্দিন আহমদ, এডভোকেট আব্দুর রকিব, এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, এডভোকেট এ.এইচ ইরশাদুল হক, এডভোকেট আনোয়ার হোসেন ও এডভোকেট বিকাশ চৌধুরী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স