বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিয়ানীবাজারে স্ত্রী হ.ত্যা মামলায় স্বামীর মৃ.ত্যুদ.ণ্ড

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৬ ১৬:৩৪:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে খুন হওয়া গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে গৃহবধূ আয়শা বেগমের স্বামী লাদেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত সেশন জজ আদালত-২ এর বিচারক, অতিরিক্ত সেশন জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন জানান, ২০১৬ সালে পরকিয়ার জেরে বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন।


হত্যাকাণ্ডের পর ঘরটি তালাবদ্ধ করে তিনি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করে।


এ ঘটনায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে  ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে বিয়ানীবাজার থানায় ২০১৬ সালের ২০ মার্চ একটি হত্যা মামলা (নং ১৪) দায়ের করা হয়। পুলিশ তাদের গ্রেফতার করে।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ঘোষিত রায়ে অপর আসামি ফখরুল মেম্বারকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।


পিপি আল- আসলাম মোমিন রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বলেন, মামলার ২৩ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং ফখরুলকে বেকসুর খালাস প্রদান করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স