মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বিছনাকান্দি সীমান্তে বিএসএফ সদস্য আটক

  • প্রকাশের সময় : ১৭/১১/২০২৬ ১৫:০৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) আটক রয়েছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমেদ।


৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে বিজিবি। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়।


আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যের প্রবেশ এবং অস্ত্রসহ আটকের ঘটনায় সীমান্তে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সিলেট প্রতিদিন / এমআর/এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স