সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কার্যালয়ে তালা

  • প্রকাশের সময় : ১৬/১১/২০২৬ ১৬:১৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সারদা হলে অবস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ
Share
8

সারদা হলে অবস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।


সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে গিয়ে সেখানে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছবির সবগুলো ফ্রেম অপসারণ করেন। এরপর তারা ওই কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেন।


জাসাস নেতৃবৃন্দ জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজত কান্তি গুপ্ত এই সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম, তারা এখানে জড়ো হয়ে সভা করেন। তখন বিশ্বাস করিনি। তবে রোববার রাতে আমরা তাদের এরকম একটি প্রস্তুতির খবর পাই। তাই আজ (সোমবার) আমরা এখানে এই সারদা হলে এসেছি। এখানে শেখ মুজিবের ছবিসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করেছি। এখন আমরা এখানে তালা ঝুলিয়ে দিয়েছি।


তারা জানান, এই প্রতিষ্ঠানটির মালিক সিলেট সিটি কর্পোরেশন। আমরা চাবি সিসিক প্রশাসকের হাতে তুলে দিব। তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন।


বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান জানান, এসময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স