সৌদি আবরস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন ‘আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন’র অর্থায়নে বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের অস্বচ্ছল, শ্রমজীবী সবির আলীকে পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের অতিদরিদ্র, গৃহহীনদের জন্য গৃহিত প্রকল্পের আওতায় এ পাকা ঘর নির্মাণ কাজে ব্যয় হয়েছে ২লাখ ২৫হাজার ৪শ টাকা। সবির আলীর নিজস্ব ভূমিতে নির্মিত ঘরটি সোমবার (১৬ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
এ গৃহনির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলাল এবং তার সহযোগী হিসেবে ছিলেন সমাজকর্মী হাবিবুর রহমান ও আজমল হোসেন।
এ উপলেক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, ১নং ওয়ার্ডের সাবেক সদস্য নেছাওর আলী মেম্বার, প্রবীণ মুরুব্বি হাজী তাজ উল্লাহ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক এমএ কাদির, সমাজকর্মী আব্দুল জলিল মখন প্রমুখ।
এ উপলেক্ষ্য বিশেষ মোনাজাতে দোয়া পরিচালনা করেন শিওরখাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হক।
পাকাঘর উপহার পেয়ে গৃহকর্তা সবির আলী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের প্রতি কৃৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য : আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের অর্থায়নে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের অস্বচ্ছল, অতি দরিদ্র ৫টি পরিবারকে গৃহনির্মাণ করে দিতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১ধাপে ইব্রাহিমপুর গ্রামের অস্বচ্ছল শাহিন আলমকে একটি পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ২য় ধাপে সবির আলীর এ বসতঘর নির্মাণ শেষে পর্যায়ক্রমে আরও ৩টি পরিবারকে পাকাঘর নির্মাণ করে দেওয়া হবে।




প্রতিদিন ডেস্ক



