বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি)' ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরে এক র্যালি ও ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে শহরের রওশন কমপ্লেক্সের সামন থেকে র্যালী শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালী ও সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু'র সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান'র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জয়নাল আবেদীন মহী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সোহেল প্রমুখ।




ছাতক প্রতিনিধি



