মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ৩১/০৮/২০২৫ ১২:২৮:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
105

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন-কে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৫ আগষ্ট)সন্ধ্যায় ছাতক শহরের কোর্টরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


ছাতক থানার এসআই মোঃ সাদেক,এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ সিকান্দর আলী, এসআই মোহাম্মদ মোফাখখারুল ইসলাম,এসআই রোমেন মিয়া, এএসআই শওকত আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার করেন।


মো.আব্দুল মমিন নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেফতারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ   

জানিয়েছে। 


ছাতক থানার অফিসার ইনচার্জ  মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের  সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স