শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সিলেটে আ'লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ১১:২৪:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেট বিভাগের ৩ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, অপর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সিলেট এসেছেন। 

তারা শনিবার বিমান ও সড়কপথে সিলেট এসেছেন।

নুরুল ইসলাম নাহিদকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

অপর তিন নেতাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং  ছাত্রলীগ নেতৃবৃন্দ শেরপুরে স্বাগত জানান।

সফরকালে তারা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন।

উল্লেখ্য, সিলেট বিভাগের ৩ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিবেন তারা।

এ নিয়ে স্থানীয় আওয়ামী ঘরানার নেতৃবৃন্দের মদ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স