সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিশ্বনাথে জোরপূর্বক প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা, ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২৬ ২০:৫৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
2

সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়ি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪৪ধারা জারি করা হয়েছে।


শনিবার দুপুরে আদালতের নির্দেশে এই নোটিশ জারি করেন বিশ্বনাথ থানার এসআই সামসুল হক সুমন।


ঘটনাটি বিশ্বনাথ পৌরসভার মীরেরচর গ্রামের প্রবাসী হাফিজ বশির আহমদের পরিত্যাক্ত বাড়িতে। আদালত দখল বিষয়ক সুষ্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল এবং একই সাথে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নালিশি জমিতে স্থিতাবস্থা বজায় রাখা ও মামলা চলাকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এছাড়াও বিবাদী পক্ষকে কারণ দর্শানোর জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।


গত ১৭ সেপ্টেম্বর পৌরসভার মীরের চর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজ বশির আহমদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ২য় আদালত এ আদেশ প্রদান করেন। আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি কমিশনার ভূমি ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে প্রেরণ করা হয়। এছাড়াও পুলিশ কমিশনার, এসএমপি, পুলিশ সুপার সিলেট ও সিলেটের পুলিশ সুপারের কাছে শুধু অনুলিপি প্রদান করা হয়েছে।


জানতে চাইলে এসআই সামসুল হক সুমন ১৪৪ ধারা জারির বিষয়ে সত্যততা স্বীকার করে বলেন, আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এই ১৪৪ ধারা জারি করেছেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স