শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে : সিলেটে জাপা মহাসচিব

  • প্রকাশের সময় : ১২/০৯/২০২৬ ২০:৫৫:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অসহনীয় লোডশেডিং, গ্যাস সংকট ও দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার। জ্বালানিসংকটে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে এবং শ্রমিকরা চাকরি হারাচ্ছেন, কৃষকদের উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে। এতে সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতা প্রমাণিত হচ্ছে। 


শনিবার বিকেল ৩টায় সিলেটে জাপার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে প্রকাশ্যে সভা করলো সিলেট জাপা। জেলা শাখার উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।


জেলার আহবায়ক ছাব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফুর রহমান আলতা, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্যফখরুল ইসলাম, এ টিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, আরিফুর রহমান খান,ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, নুরুন নাহার বেগম, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, খলিলুর রহমান,আহাদ ইউ চৌধুরী শাহিন, কেন্দ্রীয় নেতা জাতীয় কৃষক পার্টির সদস্য সচিব আব্দুল কুদ্দুস, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফ আলী। 


এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান ডালিম, জাপানেতা জয়নাল আবদীন ও মকবুল হোসেন সহ প্রত্যেক উপজেলা ও পৌর শাখার অর্ধ শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য দেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স