সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বিশ্বনাথে ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২৬ ২০:৫২:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
2

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদ‘সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।


আটকৃতরা হচ্ছে-রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৩৬)।

আটকের পূর্বে তাদের বসতঘর ও বাড়ির বাঁশ বাগানের মাটির নীচ থেকে অফিসার চয়েজ, আইসিই ব্রাইট ও এসি ব্লাকসহ বস্তাভর্তি ওই মদগুলো উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে মদসহ থানায় নিয়ে যায় পুলিশ।


এঘটনায় থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি গাজী মাহবুবুর রহমান।


তিনি আরও জানান মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদর কোনো ছাড় দেয়া হবেনা।


তবে স্থানীয়দের অভিযোগ প্রতি মাসে নওধার পূর্ব পাড়া গ্রামে ছাবাল শাহ মাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানের সময় গভীর রাতে আব্দুল হক সেখানে মাদক বিক্রি করে। কিন্তু মাজার কর্তৃপক্ষ ও মাদক ব্যবসায়ীরা শক্তিশালী হওয়ায় এলাকার অনেকেই মুখ খুলতে ভয় পান।


মাজারে গান বাজনা হওয়ার সত্যতা স্বীকার করে ওসি বলেন, সেখানে কোনো প্রকার মাদক সেবন বা বিক্রি হয় না। এ বিষয়টি তাদের নজরে পড়লে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।


এবিষয়ে জানতে চাইলে মাজার কর্তৃপক্ষ সোহেল আহমদ বলেন, একচি কুচক্রি মহল আমার মাজারে গান বাজনা না হওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমাদের মাজারে গান বাজনা চলাকালে কোনো ব্যাক্তি মাদক বিক্রি করেনা। যদি কোনো মাদক বিক্রেতা পাওয়া যায় তাহলে আমি নিজেই তার হাত-পা ভেঙে পুলিশে দেব।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স