বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণের টাকা পেতে হয়রানির শিকার মালিকরা

  • প্রকাশের সময় : ২১/০৯/২০২৬ ২১:২৩:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
7

ঢাকা সিলেট মহাসড়কের জমি অধিগ্রহনের টাকা পেতে হয়রানির শিকার হচ্ছেন ভূমির মালিকরা। এই সড়কের ৬ লেন কাজ শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু সড়কটি প্রসস্থ করণের জন্য আশপাশের মালিকদের কাছ থেকে মালিকানাধিন ভূমি ও স্থাপনাসহ ভূমি নিয়েছে সরকার। ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস ও জনস্বার্থে এসকল ভূমির মালিকরাও সরকারকে ভূমি দিয়েছেন।


অধিগ্রহণের টাকা পাওয়ার জন্য তাদের মালিকানা দলিল, এসএ, বিএস পর্সা ও নামজারির কাগজপত্রও দাখিল করেছেন। কিন্তু ভূমির মালিকরা সরকারের কাছ থেকে সরকারি মূল্যের চেয়ে অনেক কম টাকা পাচ্ছেন। তাদের দাবি ৫ লাখ টাকা মূল্যের ভূমি শতক প্রতি পাচ্ছেন মাত্র ২৫ হাজার ও ২২ হাজার টাকা করে। আর এই ২৫ হাজার অথবা ২২ হাজার টাকা করে পাবেন তিন কিস্তিতে। যেমন ২৫ হাজার টাকা করে হলে ৩ কিস্তিতে পাবেন ৭৫ হাজার টাকা আর ২২ হাজার টাকা করে যেসকল মালিককে দেয়ার জন্য নির্ধারণ করা হয়েছে তারা ৩ কিস্তিতে পাবেন ৬৬ হাজার টাকা। সরকারের দেয়া জমি অধিগ্রহণের সেই মূল্যও ভূমির মালিকরা মেনে নিয়েছেন। কিন্তু প্রথম কিস্তির এই সীমিত টাকা উত্তোলন করতে গিয়েও ভূমির মালিকরা হয়রানির শিকার হতে হচ্ছেন।

দীর্ঘদিন ধরে তাদেরকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এক অফিস থেকে অন্য অফিসে ঘুরাচ্ছেন। জমি অধিগ্রহণের টাকা পাওয়ার আশায় অনেক প্রবাসীরাও দেশে ফিরেছেন। তারাও এই টাকা পাওয়ার আশায় দীর্ঘদিন দেশে অবস্থান করছেন।


এমন হয়রানির শিকার ও ভোগান্তির অভিযোগ এনে ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিল পুর এই চারটি মৌজার ভূমির মালিকরা বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা সিলেট মহসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, স্বপ্নের লেন সড়কের জন্য আমাদের মালিকানা জমি ছেড়ে দিয়েছি। আমরা যদি আমাদের টাকাগুলো পেয়ে যেতাম তাহলে আজ আমরা আন্দোলনে নামতামনা। তাই আগামী ১৫ দিনের মধ্যে হয়রাণি ছাড়া তাদের প্রাপ্ত টাকা না পেলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবেন।


বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুক্তভোগী হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুবক রফিক আলীর পরিচালনায় মানববন্ধনে উপরোক্ত অভিযোগ এনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শেখ মোহাম্মদ আজাদ, প্রবাসী আব্দুল মান্নান, হিরণ মিয়া, ময়নুল খান, আব্দুল খালিক ও আরজুমন্দ আলী। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক ভুক্তভোগী জমির মালিক এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স