মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে 'গুণী শিক্ষক' নির্বাচিত হলেন অনুকা ভৌমিক

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২৬ ০০:১৪:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সহকারী শিক্ষক অনুকা ভৌমিক।
Share
6

সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের 'গুণী শিক্ষক' মনোনীত হয়েছেন জনমঙ্গঁল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুকা ভৌমিক।


রোববার (২০সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি উপজেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার স্বীকৃতি অর্জন করেন। এছাড়াও আরও দুজন গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন বলে জানা গেছে।


উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান।নির্বাচিত হওয়া এই ‘গুণী শিক্ষক’র মধ্যে আসন্ন ‘বিশ্ব শিক্ষক দিবস-২৬’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।


এব্যাপারে ‘গুণী সহকারী শিক্ষক’ অনুকা ভৌমিক বলেন, উপজেলা পর্যায়ে 'গুণী শিক্ষক' হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য এক পরম আনন্দের ও গর্বের বিষয়। এই প্রাপ্তি শুধু আমার একার নয়, আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার ফসল। এই সম্মাননা কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা ও সঠিক মূল্যবোধ ছড়িয়ে দিতে পারি, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স