কলেজ প্রতিষ্টার পর থেকে এই প্রথম চিকনাগুল শাহজালাল (রহ:) ডিগ্রি কলেজ গভর্ণিং বডি অভিভাবক প্রতিনিধি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হলো, দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ৪টা পর্যন্ত। ৬৮৪ টি ভোটের মধ্যে ১৫৫ টি ভোট কাস্টিং হয়,তার মধ্যে ৩০ ভোট নষ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী দুই বছরের জন্য ৮ জন অভিভাবক প্রতিনিধি সদস্যদের ভোট প্রয়োগ করেন কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ।
তার মধ্যে আবুল হাসান চৌধুরী ৯০ ভোট, জে.এম এ সাত্তার ৩৯ ভোট, মুহিবুর রহমান ১৪ ভোট, মোঃ মাসুক মিয়া ৩৩ ভোট, মোঃ বাদশাহ মিয়া ৫৬ ভোট, মোঃ লাল চান মিয়া ৪ ভোট, রফিক আহমদ ৫৬, সাইফুল আলম ১ ভোট পেয়েছেন।
আট জন প্রার্থীর মধ্যে আগামী দুই বছরের জন্য নির্বাচন কমিশনে দায়িত্বে প্রধান নির্বাচন কমিশননার নুরুল ইসলাম, সহকারী আব্দুল মুহিত,লিয়াকত আলী। আবুল হাসান চৌধুরী, বাদশাহ মিয়া ও রফিক আহমদকে বিজয়ী ঘোষণা করেন।
দিনব্যাপী এই নির্বাচন পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অজয় কুমার, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সমাজ সেবক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।




জৈন্তাপুর প্রতিনিধি



