বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৫:১৩:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদ ও হাফেজী মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদারের নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ,ইউপি সদস্য মোশারফ হোসেন এবং গ্রামবাসির শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মৃত ইসমত আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন (৭৫) রোববার (৬ মার্চ) বিকাল ৫টা ৫৫মিনিটে উনার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স