সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সাজ্জাদ মিয়ার মৃত্যুতে এমপি হাবিবের শোক

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০২:৩৯:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই সকালে লন্ডনে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই ব্রিকলেন জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স