যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার (২৮ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন,সাজ্জাদ মিয়া দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন আমার। যুক্তরাজ্য আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। আজ আমরা একজন যোগ্য নেতৃত্বকে হারিয়েছি।
আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, যাকে আজ হারিয়েছি তার অবদান ভুলার মতো না। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতবাসী করেন। আমিন।
উল্লেখ্য- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই সকালে লন্ডনে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই ব্রিকলেন জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা।




প্রতিদিন প্রতিবেদক


