শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাজ্য আ'লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া আর নেই

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০২:০২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৮ফেব্রয়ারি) সকালে লন্ডনে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই ব্রিকলেন জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা।

এদিকে তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো যুক্তরাজ্য আওয়ামীলীগ পরিবারের। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মহান আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতবাসী করেন। আমিন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স