শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

যুক্তরাজ্য আ’লীগ নেতা নোমানকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ১২:১৮:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কাশেম নোমান এর স্বদেশ আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই সাবেক ছাত্রলীগের মিলনমেলার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ কাজ করছে যাচ্ছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কাশেম নোমানও আওয়ামীলীগের জন্য নিরলসভাবে কাজ করছেন। আমরা তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করি।

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়েব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুহেল আহমদ সাহেল, চেশিয়ার এন্ড নর্থওয়েলস যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সিলেট সরকারি কলেজের সাবেক সভাপতি এনাম হোসেন বাবুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান সুয়েব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বেলাল আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য আনিসুর রহমান তিতাশ, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উস্তার আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সিলেট জেলা যুবলীগ সদস্য আসাদ উদ্দিন, রাসেল আহমদ, সজিব আহমদ, আব্দুল মুহিত স্বপন, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম লস্কর, ফ্রান্স আওয়ামী যুবলীগের সদস্য মুমিনুর রহমান রিয়াদ, ইউসুফ আহমদ সুজন, এম হুশিয়ার আলম প্রমুখ। বিজ্ঞপ্তি


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স