শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জেলা তাতীঁলীগ নেতা সুজাত লায়েক সংবর্ধিত

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৯:৩৯:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

সিলেট জেলা তাতীঁ লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমদ লায়েকের জন্মদিন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট নগরীর আম্বরখানা এলাকার সিলসিলা গলিতে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ রেজার সভাপতিত্বে ও সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর উপস্থাপনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য গুলজার আহমদ বলেন, জাতির দূর্দিনে যারা দলের জন্য কাজ করে তাদের মুল্যায়ন করতে হবে।

তিনি বলেন অনুপ্রবেশকারিরা বঙ্গবন্ধুর অনুসারি বা কর্মী হতে পারে না। বিভাজনের রাজনীতি নয় বরং ঐক্যবদ্ধ এবং পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিকরা কখনও দলের হয়ে মির্জাফরি করতে পারে না। সিলেট জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমদ লায়েক কর্মী বান্ধব একজন নেতা। লায়েক বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুস্মরণ করে পরিশ্রম দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে লায়েকের জন্মদিনের কেক কেটে প্রধান অতিথি গুলজার আহমদ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রলীগ, তাতীঁলীগ, যুবলীগ কর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। সমাজ কর্মী মো. ইয়াহিয়া আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের মাহমুদুল চিশতী, আরফান ইমান, ইকবাল আহমদ পিটু, জুয়েল আহমদ, রাজিব আহমদ, আহমদ শাফি, ছাত্রলীগের সবুজ, রমজান, বাবু, নাহিদ, জাহাঙ্গির, মুহিন, কামরান, আরিফ, নাছির, শহিদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স