মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শব্দকথা'র একুশের কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৯:২৪:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন রোডস্থ শব্দকথা কার্যালয় প্রাঙ্গণে একুশের কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) শব্দকথা প্রকাশনের আয়োজনে শব্দকথা২৪.কমের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সম্পাদক আখতার উজ্জামান সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জন সাহিত্য পরিষদের সভাপতি রুনা আক্তার স্বপ্না, সংগঠক মো. আব্দুল্লাহ, হবিগঞ্জ লেখক পরিষদের সদস্য সচিব এম এ ওয়াহিদ, শিক্ষক সাবিনা ইয়াছমিন।

কবিতা আবৃত্তি করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবির, চারুকন্ঠের সাধারণ সম্পাদক গৌরি রায়, কবি মো. ইশরাতুল হক অপু, কবি এম এ মালেক, কবি ইয়াসির আহমেদ, কমল বিশ্বাস, সামিয়া ইসলাম জেরিন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স