শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

কান্দিগাওয়ে বারি হাইব্রিড বেগুন-৪’র মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২২ ০৭:৪০:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটে কৃষি উন্নয়ন করপোরেশনের বারি হাইব্রিড বেগুন-৪’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের পশ্চিম দর্শা ঈদগাহ মাঠে বিএডিসি (বীজ বিপনন) সিলেট অঞ্চলের আয়োজনে প্রদর্শনী মাঠ পরিদর্শন ও কৃষক সমাবেশ হয়।

বিএডিসি, ঢাকার মহাব্যবস্থাপক (বীজ) কৃষিবিদ প্রদীপ চন্দ্র দে’র সভাপতিত্বে বিএডিসি, সিলেট’র উপপরিচালক কৃষিবিদ সুপ্রিয় পালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএডিসি, ঢাকার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃষকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বারি হাইব্রিড বেগুন-৪’র উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স