মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

তাহিরপুরে মানববন্ধনে ছাত্রলীগের হামলা, গুলিতে আহত ১০

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০৭:৪৯:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। সংঘর্ষ থামাতে তাহিরপুর থানা পুলিশ ফাঁকাগুরি ছুঁড়লে এক মহিলাসহ ১০ জন আহত হন। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার ( ২২ ফেব্রæয়ারি ) তাহিরপুর সদরবাজারে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে উজান তাহিরপুর গ্রাম থেকে হঠাৎ ২০/৩০ জন ছাত্রলীগ নেতা তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষারের উপর হামলা চালায়। তিনি মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

প্রতিপক্ষের হামলা প্রতিহত করতে তুষারের পক্ষের লোকজন চেষ্টা শুরু করলে হামলাকারীরা ছররা গুলি ছোঁড়ে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এতে তুষারের মাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আহত অন্যান্যরা হলেন শিশু অংকন গণি (১২), তানসেন তাল সুমি আক্তার (৪০), আঞ্জু মিয়া (৩৫), রুসেল মিয়া (২৫) প্রমুখ।

তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হামলায় আহত অঞ্জু মিয়া বলেন, উজান তাহিরপুর গ্রাম থেকে ২০/৩০ জন ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষারের উপর অতর্কিতে হামলা চালায়। এরপর গুলাগুলির ঘটনা ঘটে।

এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, পরিস্থিতি সামলাতে আমরা ফাঁকা গুলি ছুঁড়েছি। এ ব্যাপারে এখনো থানায় কোন মামলা হয়নি। তবে তার প্রস্তুতি চলছে।

সিলেট প্রতিদিন / ইকে

Local Ad Space
কমেন্ট বক্স