সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুরমা সরকারি কলেজে শহিদ দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২২/০২/২০২২ ০১:৪২:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে দক্ষিণ সুরমা সরকারি কলেজ। সোমবার সকাল ৭টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমানের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাব্বির আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিলাল দাশ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জয়নুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুভাষ চন্দ্র সাহা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজরী রানী ধর, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাশ, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক নাফিস সাকিনা, বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আলম, জীববিজ্ঞান প্রদর্শক সাইদা বানু হাজারী, অফিস সহায়ক সুমেল আহমদ প্রমুখ।

পরে দুপুর ১২টায় কলেজের মোস্তাক হোসেন শিক্ষাবিদ মিলনায়তনে শিক্ষক, কর্মকতা-কর্মচারীগণের উপস্থিতিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স