গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নষ্ট ও অকেজো সড়ক বাতি সংস্কার ও প্রতিস্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় নষ্ট সড়ক বাতি মেরামত ও প্রতিস্থাপনের মাধ্যমে অনেক ওয়ার্ড আলোকিত হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডের নষ্ট ও অকেজো সড়ক বাতি সচল করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সকল ওয়ার্ডের নষ্ট ও অকেজো সড়ক বাতি মেরামত বা প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করা হবে।
এ কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার জন্য পৌরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



