শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান: হুমায়ুন কবির

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৬ ১৪:৪৭:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।তিনি বলেছেন, একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।তবে তাদের কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে দেওয়া হবে না।


শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব করছে। দেশ নিয়ন্ত্রণে আছে, দেশ ভালো আছে এবং ভালোভাবেই পরিচালিত হচ্ছে।


আমরা এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আইনের দীর্ঘ হাত তাদের ধরে ফেলবে।


নিজের বাসভবনের সামনে পেট্রোল বোমা হামলার প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না। বরং তারাই এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।


হুমায়ুন কবির বলেন, তারা একটা পেট্রোল বোমা মেরে ‘জয় বাংলা’ বলে দৌড় দেয়। জয় বাংলা বলেই দৌড়! বিড়ালও তো একটু দাঁড়ায়। তো এদের কোনো অবস্থাই নেই, বুঝছেন? ‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান।


তিনি আরও বলেন, পালিয়ে গিয়ে ওই নেত্রীর কাছেই যায়। সেখানে যেতে হবে, যদি পারে। অন্যথায় আমরা তাদের ধরে ফেলব।


প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র ও কাপুরুষ সন্ত্রাসীর কারণে দেশের মানুষ আতঙ্কিত হবে না। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


তিনি বলেন, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এখানে সবার জন্য সুযোগ থাকবে। সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান।


এর আগে রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা এবং তাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সাড়াও পাওয়া যাচ্ছে।


তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত শক্তিশালী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যে নেতৃত্ব তুলে ধরছেন, তা স্পষ্ট ও গ্রহণযোগ্য।


বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতামূলক উদ্যোগ গড়ে উঠছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স