বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগর জাসাসের কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ১১:৪১:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
81

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সিলেট জেলা ও মহানগর শাখার অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) কেন্দ্রীয় কমিটি'র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এই কমিটি অনুমোদন দেন। এছাড়াও একই সময় সুনামগঞ্জ জেলা জাসাসের কমিটি অনুমোদন দেয়া হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সিলেট জেলা শাখায় অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার-কে আহবায়ক এবং রায়হান এইচ খান-কে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাসাস সিলেট মহানগর শাখায় তাজ উদ্দিন আহমদ মাসুম-কে আহবায়ক এবং রাসেল আহমেদ-কে সদস্য সচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়াও জাসাস সুনামগঞ্জ জেলা শাখায় অধ্যক্ষ শেরগুল আহমেদ-কে আহবায়ক এবং মোঃ মুনাজ্জির হোসেন সুজন-কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলাসমূহের নতুন কমিটি অনুমোদন করেছেন। প্রতিটি মহানগর/জেলাসমূহে সাংগঠনিক টিম সরেজমিনে কর্মীসভা করে এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি'র কাছে প্রস্তাবনা উপস্থাপন করলে উল্লেখিত ০৩ টি সাংগঠনিক মহানগর/জেলার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স