মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে মানবিক টিম সিলেটের পক্ষ থেকে শিশুদের মধ্যে আদর্শলিপি বই বিতরণ করা হয়েছে।
এ সময় মহান ভাষা দিবসের মাসে শিশুদের আদর্শবান মানুষ হিসেবে গড়তে তাদের হাতে মোবাইল ফোন না দিয়ে আদর্শলিপি বই তুলে দিতে মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক পুলিশের নায়েক সফি আহমদ পিপিএম সবার প্রতি আহবান জানান।
তিনি জানান, তাদের সংগঠন ২০২২ সালে এখন পর্যন্ত প্রায় ৩০ জন অসহায় শিক্ষার্থীর ভর্তি ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে।
বই বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসমন্বয়ক রবিউল ইসলাম রবি, রুমান মিয়া, শেখ আল মারজান, পুলিশ সদস্য সফিকুল আলম রুবেল, মিনহাজ আবেদীন, আরিয়ান আলিম ও সুহেল আহমদ।
পথশিশুসহ কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আগত শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়।




প্রতিদিন ডেস্ক



