মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শাহাব উদ্দিন-কুহিনুরের কাঁধে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৯:০২:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে হাজী শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে কুহিনুর আহমদ দ্বায়িত্ব পেয়েছেন। সোমবার (২১ ফেব্রয়ারি) রাতে কাউন্সিলে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। 

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক তোফাজ্জল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক পদে সুহেল ইবনে রাজা এবং সর্বসম্মতিক্রমে আব্দুল লতিফ খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও কামরুল হাসান শাহীন।

কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, রায়হান আহমদ ও সাবেক ছাত্রদল নেতা শিপু আহমদ প্রমূখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স