শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রুহেল, সম্পাদক নাজমুল

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৮:৪৪:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

দৈনিক শুভপ্রতিদিন'র জৈন্তাপুর প্রতিনিধি এম এম রুহেল সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ ও একাত্তরেরর কথা'র জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির।

কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মাদ হানিফ। প্রধান অতিথি হিসেবে ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম।

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহফুজ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক শুয়েব আহমদ, কার্যকরী সদস্য দৈনিক ইত্তেফাকের আবুল হোসেন মো. হানিফ, দৈনিক আজকের পত্রিকার রেজওয়ান করিম সাব্বির।

এছাড়া সাধারণ সদস্যরা হলেন দৈনিক জালালাবাদ'র জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সরওয়ার বেলাল, দৈনিক যায়যায়দিন'র জৈন্তাপুর প্রতিনিধি শুয়েব উদ্দিন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স