বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডাক কর্মচারী ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৬:৩২:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ ও আংশিক মৌলভীবাজার জেলা শাখা, রেজি নং বি-২১২৯ এর নেতৃবৃন্দ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সভাপতি মো. মানিক মিয়া, কার্যকরী সভাপতি শাহীন আলী, সহ সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক সাদিক আহমদ, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সহ সম্পাদক হানিফ মিয়া, সহ সম্পাদক ফয়সল মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স