মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও গোয়ানইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলম ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, হেলেন আহমদ, মাধুরী গুনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।




প্রতিদিন ডেস্ক



