মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় মহিলা সংস্থা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিকে দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সালমা বেগমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সালমা বাছিত, কামরুন্নাহার বেগম, সহ-প্রোগ্রামার সুজিত বিশ্বাস, অর্থ সম্বয়কারী আব্দুল লতিফ, কম্পিউটার প্রশিক্ষক মো. মুহিন উদ্দিন, সুফিয়া বেগম, মোবাইল সার্ভিসিং’র প্রশিক্ষক রাজু আহমেদ, অফিস সহকারী এনাম আহমদ প্রমুখ।




প্রতিদিন ডেস্ক



