আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু পথ শিশুদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগে মাঠে সরব ছিলেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর কয়েকটি পয়েন্টে পথ শিশুদের নিয়ে ছবি অংকন ও বই বিতরণ করেন।
“মাতৃকূলে ভাষার দিন বাংলা ভাষায় বই পড়ি সারাদিন" এই স্লোগান নিয়ে তিনি পদ শিশুদের মাঝে বাংলা ভাষায় ইংরেজি অংক ছবি আঁকান ও বই বিতরণ করেন। সিলেট শহরের ক্বীন ব্রিজ, কোর্ট পয়েন্ট, শহীদ মিনার ও আলীয়া মাদরাসার মাঠ রিকাবীবাজার পথ শিশুদের শুভেচ্ছা জানান। এবং তাদের উদ্দ্যেশে বাংলা ভাষা দিবসে ভাষায় আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন।
এসময় আলোর ফেরিওয়ালা ইনুর সরকারের প্রতি আবেদন সকল ভাষার শহীদ ও আন্দোলন সৈনিকদের নামের তালিকা প্রতিটি অফিসে নেইম প্লেটে মধ্যে তাদের নাম রাখার আহবান জানান।




প্রতিদিন ডেস্ক



