রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের মিলাদ মাহফিল অনুষ্টিত

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৫:১৯:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদের পিতা বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব ও সমাজসেবক হাজী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল সোমবার (২১ ফেব্রুয়ারি)  সকালে দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদে অনুষ্টিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক, জেলা শ্রমিকলীগের সদস্য সাবেক ছাত্রনেতা কিবরিয়া আহমদ অপু ,বীর মুক্তিযোদ্ধা মখন মিয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন নিজাম, আওয়ামী লীগ নেতা ফজির আলী মেম্বার, রকিব আলী, মহরম আলী, রাজ্জাক মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি মফিক মিয়া, সম্পাদক মন্ডলির সদস্য মাতাব উদ্দিন, যুবনেতা আলী আহমদ পেশকার, আক্তার আলী, মুজাহিদ আহমদ, সাহেদ আহমদ, শ্রমিক নেতা সাইদুল ইসলাম, জাকির হোসেন জাবির, আব্দুল খালিক, আমিন উদ্দিন, নামর আলী, লিমন আহমদ, খালেদ হোসেন, কামরান আহমদ, আব্দুল মালিক, মাজেদ আহমদ, তাজুল ইসলাম, ইমন আহমদ, রাজু মিয়া, ছাত্রনেতা আব্দুল আলী, জুনায়েদ আহমদ, শামিম আহমদ প্রমুখ।

মিলাদ মাহফিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা শহীদ ও মরহুম হাজী আলাউদ্দিনের স্বরণে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফিজ জুনেদ আহমদ।

এই দিন সকালে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের নেতৃবৃন্দ উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স