রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কিডনী রোগীদের ফ্রি চিকিৎসায় জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটি

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ০৪:৫৪:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

কিডনী জনিত রোগে আক্রান্তদের ফ্রি এবার চিকিৎসাসেবা দিয়েছে জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কুমারগাও এলাকার নোয়া খুরুম খলা পয়েন্টে দিরাই মেডিকেল সেন্টারে সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত দেব। এসময় উপস্থিত ছিলেন জেবুল অ্যান্ড অ্যাসোসিয়েট চ্যারিটির চেয়ারম্যান ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এটিএমএ হাসান জেবুল বলেন, চ্যারিটি সংগঠনের উদ্যোগে বিভিন্নভাবে অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা করার চেষ্টা করে আসছি। বিশেষ করে খেটে খাওয়া ও অসহায় মানুষের চিকিৎসাসেবার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে থাক। এ ধরণের সেবামুলক কাজে আমার বন্ধুরা অর্থ ও শ্রম দিয়ে সহযোগীতা করে আসছেন। আগামীতেও আমরা এধরণের ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাবো।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জানুয়ারি সিলেট নগরীর সুবিদবাজারে গণি সুপার মার্কেটে সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। সেসময় চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের সাবেক সুপারিন্টেনডেন্ট ডা. মো. সিরাজুল ইসলাম।

সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনটি দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে অসহায় মানুষকে সহযোগীতা করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সোমবার কিডনি জনিত রোগে আক্রান্তদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স