শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ভাষা শহীদদের প্রতি রবিরশ্মি'র শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : ২১/০২/২০২২ ১১:৫৪:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
47

মৌলভীবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি।

সোমবার (২১ফেব্রুয়ারি) একুশের ভোরে প্রভাতফেরী করেন রবিরশ্মি পরিবারের সদস্যরা।পরে মৌলভীবাজার কেন্দ্রীয় মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রবিরশ্মি'র সংগঠক মমিতা সিনহা জানান, মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিলো ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মূলমন্ত্র, সেটি রচিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমেই। তাই, প্রজন্ম থেকে প্রজন্মে মহান ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

তিনি জানান, রবিরশ্মি পরিবারের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।

পুষ্পস্তবক অর্পণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক রনজিত জনি, আব্দুর রব, প্রিয়তা চৌধুরী মনিসহ রবিরশ্মি পরিবারের সদস্যরা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স