সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সাধারণ সভা

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ১০:১২:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার মাসিক কার্যনির্বাহী পরিষদের বৈঠক শাখা সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা মোস্তফা আজাদের পরিচালনায় লালদিঘিরপারস্থ মজলিস কার্যালয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি মাওলানা শায়েখ ইমাম ফরিদ আহমদ খাঁন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা ফয়জুন নূর, মো. সিকন্দর আলী, মো. শিব্বির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাসমত উল্লাহ, মো. হারুন রশীদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুহাইমিন আহমদ, মাওলানা আব্দুস সালাম, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফরিদ খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের দাওয়াতী কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার আহবান জানান।

সভায় বিগতের মাসের রিপোর্ট পেশ, পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স