সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাসহ তিনজন খুন হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ১১১ নম্বর বাসায় হাজী আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত।
সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি।




প্রতিদিন প্রতিবেদক


