মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রে.ফতা.র

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৬ ১৯:২২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার দিবাগত (১০ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত হাজী মওলা বক্সের ছেলে।


এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আব্দুল মালিক গোলাপগঞ্জ মডেল থানার দুটি মামলার এজাহারনামীয় আসামি। এরমধ্যে ৭ নভেম্বর’২৪ তারিখে গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৬ ও জিআর-১৯৬/২০২৪ এবং ১৯ নভেম্বর’২৪ তারিখের মামলা নং-১৭ ও জিআর-১৬১/২০২৪। উভয় মামলাই বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।


গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ ছবেদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স