মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সিলেটের যে সব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৬ ১৬:৪৫:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

বিদ্যুৎ বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেট এর আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন এলাকায় বুধবার (১১ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের লাইন বন্ধ থাকবে।


এজন্য এই ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত সংশ্লিষ্ট এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে। যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। 


নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স